শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
অবশেষে পুলিশের সহায়তায় তারাকান্দায় চুরি হওয়া ল্যাপটপ ও ফোন উদ্ধার

অবশেষে পুলিশের সহায়তায় তারাকান্দায় চুরি হওয়া ল্যাপটপ ও ফোন উদ্ধার

মাসুদ মিয়া,তারাকান্দা প্রতিনিধিঃ


প্রযুক্তির সাহায্য নিয়ে চুরি হয়ে যাওয়ার প্রায় দের মাস পর একটি ল্যাপটপ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানা পুলিশ। গতকাল বুধবার (১১ আগস্ট) ওই ল্যাপটপ ও মোবাইল দুটি উদ্ধার করেন তদন্ত কর্মকর্তা এ.এস.আই মাহমুদ ।
পুলিশ জানায়, গত ২৬ জুন তারাকান্দার শান্তিনগর এলাকা থেকে টুকন রায়ের বাসার জানালা দিয়ে সকালে আনুমানিক ৫ টা থেকে ৫ঃ৩০ মিনিটে উক্ত ল্যাপটপ ও ফোন দুটি চুরি হয়। পরে ভুক্তভোগী টুকন রায় ল্যাপটপ ও মোবাইল চুরি হয়েছে মর্মে উল্লেখ করে তারাকান্দা থানায় একটি সাধারন ডায়েরি করেন।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের সোহেলের নির্দেশে এ.এস.আই মাহমুদ এর মাধ্যমে তারাকান্দা থানা পুলিশ দীর্ঘ দেড় মাস পর শ্যামগঞ্জ,নেত্রকোনা থেকে চুরি হয়ে যাওয়া ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করেন এবং চোরকে তাদের হেফাজতে নেন। পরে এ.এস.আই মাহমুদ ল্যাপটপ ও মোবাইলের প্রকৃত মালিক টুকন রায়ের হাতে ল্যাপটপ ও মোবাইল দুটি তুলে দেন।

চুরি হওয়ার প্রায় দের মাস পর ল্যাপটপ ও মোবাইল হাতে পেয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের সোহেল ও এ.এস.আই মাহমুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সহ পুলিশের সেবা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভুক্তভোগী টুকন রায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com