সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ফুলবাড়ীতে বেগুনের ভালো ফলনেও,দর কম থাকায় দুশ্চিন্তায় কৃষকরা

ফুলবাড়ীতে বেগুনের ভালো ফলনেও,দর কম থাকায় দুশ্চিন্তায় কৃষকরা


বিপুল মিয়া,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :


কুড়িগ্রামের ফুলবাড়ীর চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় চাষিরা বেগুন চাষের এক উজ্জ্বল সম্ভাবনা দেখছেন। বেগুন লাভজনক ফসল হওয়ায় যে সব চাষিদের নিজস্ব জমি নেই তারাও অন্যর জমি লিজ নিয়ে বেগুন চাষ করে জীবন-জীবিকা নির্বাহ করছে। এবছরও অধিক লাভের আশায় এ অঞ্চলের চাষিরা আগাম শীতের সবজি বেগুন চাষ করছেন। বেগুন চাষে লাভ হওয়ায় দিনে দিনে বেগুন চাষ আগ্রহ বাড়ছে কৃষকদের মাঝে। উপজেলার অন্য ইউনিয়নের তুলনায় নাওডাঙ্গা ইউনিয়নে বেগুনসহ বিভিন ধরণের সবজি চাষে জনপ্রিয় হয়ে উঠছে।
‌নাওডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, চলতি মৌসুমে কোন জমি আর ফাঁকা নেই কৃষকের মাঠ জুড়ানো সবুজের সমারাহ। এখন মাঠ জুড়ে সবুজ রঙে সাজিয়ে তুলিছে প্রকৃতির অপরুপে । সকাল হলেই কৃষকেরা বেগুন ক্ষেত পরিচর্যার কাজে ব্যস্ত হয়ে পড়েন। অঞ্চলের কৃষকরা বেগুন চাষের পাশপাশি সারা মৌসুমে বিভিন্ন ধরণের সবজির আগাম চাষ করে বদলে দিয়েছে নিজের ভাগ্যের চাকা। তবে এ বছর খরার মাত্রা বেশি থাকায় বেগুন চাষের পাশাপাশি অন্যান্য ফসলেও ব্যাপক চাষাবাদ হওয়ার কারণ বেগুনের দাম কম থাকায় চাষিরা দুশ্চিন্তায় পড়েছেন।
কুরুষাফেরুষা এলাকার কৃষক ধীরেদ্র নাথ রায় জানান, তিনি এবার ২৫ শতক জমিতে আগাম বেগুন চাষ করেছে। তিনি গত ১৫ থেকে ২০ দিন ধরে বেগুন বিক্রি করছেন প্রতি মন ৫৫০ থক ৬০০ টাকা। তার ভাষায় এ বছর বেগুনের দাম নাই। তিনি গত বছর এই সময় ১ হাজার থেকে ১ হাজার ২শ টাকা দরে মন বেগুন বিক্রি করছেন। তিনি আরও জানান প্রতি বিঘায় বেগুন রোপন করত খরচ হয় কমপক্ষ ২০ থেকে ২৫ হাজার টাকা। বেগুন ক্ষেতে রোগ মুক্ত ও আবহাওয়া অনুকুলসহ বেগুনের ভালো দাম থাকলে ৮০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা বিক্রি করা সম্ভব। যাবতীয় খরচ মিটিয়ে বিঘা প্রতি ৬০ থক ৭০ হাজার টাকা আয় হয়। কিন্তু এবার দাম না থাকায় চরম দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
একই এলাকার রাশিদুল ইসলাম,মন্টু বর্মন,হাসেম আলী, কমলা কান্ত রায়সহ অনেকেই জানান,আবহাওয়া অনুকুল থাকায় এবছর বেগুনের বাম্পার ফলন দেখা দিয়েছে। আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যে বেগুন বিক্রি শুরু করতে পারবো। এমন দিন বেগুনের দাম ভাল থাকে। বেগুনের দাম ভাল না থাকলে লাভতো দূরের কথা লোকসান গুনতে হবে। তারা প্রত্যকই দেড় থেকে দুই বিঘা করে বেগুন চাষ করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রশিদ জানান, চাষিদের বেগুন চাষ উদ্বুদ্ধ করা ও বিভিন্ন সহযোগীতা দেওয়ায় এ অঞ্চলের চাষিরা বেগুন চাষে ঝুঁকে পড়েছেন। এ অঞ্চলের মাটিতে বেগুন চাষের উপযোগী হওয়ায় চলতি মৌসুমে খরিপ-১ প্রায় ৭০ হেক্টর জমিতে বেগুন চাষ করছেন। অধিকাংশ কৃষক বেগুন বিক্রি করতে শুরু করেছেন। এ বছরে খরার মাত্রা বেশি থাকায় বেগুনের পাশাপাশি অন্যান্য ফসলও ব্যাপক চাষাবাদ হওয়ায় বেগুনের দাম একটু কম। তবে চাষিদের লোকসান হবে না। লাভের অংকটা একটু কমবে। এ দিকে শীত মৌসুমের জন্য উপজেলায় ১০০ হেক্টর জমিতে কৃষকেরা আগাম বেগুনের চারা রোপন করেছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com