শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
গাইবান্ধায় টর্চলাইট মারাকে কেন্দ্র করে একজন নিহত

গাইবান্ধায় টর্চলাইট মারাকে কেন্দ্র করে একজন নিহত

শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাঁজা সেবনের সময় টর্চলাইট মারাকে কেন্দ্র করে মেজবাউল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

১২ আগস্ট বৃহস্পতিবার দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত মেজবাউল ইসলাম উপজেলার দরবস্ত ইউনিয়নের কানিপাড়া গ্রামের মৃত গেন্দেলা শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১১ আগস্ট) রাতে বোমরপুরহাট সংলগ্ন এক সাধুর বাড়িতে গাঁজাসেবন করছিলেন কয়েকজন যুবক। রাত সাড়ে ১০টার দিকে হাট থেকে বাড়ি ফিরছিলেন মেজবাউলের ছোট ছেলে মোমিন (২০)।

কৌতূহলবশত সেদিকে টর্চলাইট মারলে ক্ষিপ্ত হয়ে মোমিনকে ধরে একটি স্থানীয় ক্লাবে নিয়ে যান গাঁজাসেবীরা।
মোমিনকে তাকে উদ্ধার করতে মোমিনের বড় ভাই বাবু ও পরে বাবা মেজবাউল সেখানে যান। এ সময় ওই যুবকরা দুইভাইসহ তাদের বাবাকে বেধড়ক মারধর করেন। এবং মোমিনের বাবা মেজবাউল জ্ঞান হারিয়ে ফেললে রাতেই রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাজু জানান, ‘এ হত্যাকাণ্ডে জড়িত স্থানীয় যুবক সৌমিকসহ কয়েক জনের নামে থানায় এজাহার দেয় নিহতের পরিবার। এ ঘটনায় আলমগীর কবির রতন মন্ডল নামে একজনকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com