সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তানোর পৌরসভায় সৌর বিদ্যুত প্রকল্পের উদ্বোধন!

তানোর পৌরসভায় সৌর বিদ্যুত প্রকল্পের উদ্বোধন!

সোহানুল হক পারভেজ,(রাজশাহী) :

গ্রীন হাউজ গ্যাস নিরঃসন কমানোর লক্ষ্যে তানোর পৌর এলাকায় সৌর বিদ্যুতায়িত সড়ক বাতি স্থাপন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।আজ বৃহঃস্প্রতিবার দুপুর ১২টার দিকে এ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। তানোর পৌরসভার মেয়র ও তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি ইমরুল হকের সভাপতিত্বে তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রকল্পের উদ্বোধন করেন।
বাংলাদেশ জলবায়ু ট্রাস্ট ফান্ড এর অর্থায়নে (বিসিসিটি) জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সৌর বিদ্যুতায়িত সড়ক বাতি স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রকল্প নির্মান করা হচ্ছে। দৃষ্টিনন্দন এসব সোলার সিস্টেম সড়ক বাতিগুলো তানোর পৌরসভার ৯ টি ওয়ার্ডে সড়ক ও বাজারের মোড়ে মোড়ে শোভা পাবে।
সন্ধ্যায় হওয়ার সাথে সাথে বাতিগুলো স্বয়ংক্রিয় ভাবে জ্বলছে আবার সকালের আলোতে স্বয়ংক্রিয় ভাবে নিভে যাচ্ছে। রাতের বেলায় বিদ্যুত চলে গেলেও এসব সৌর সিস্টেমের সড়ক বাতিগুলো জ্বলছে সার্বক্ষনিক। বিদ্যুতের উপর চাপ কমাতে প্রকল্পটি পৌরবাসীর কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। পৌরবাসী সৌর বিদ্যুতের মাধ্যমে অনেক সুফল পাবে।
এ সময় বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন তানোর থানা অফিসার ইনচার্জ রাকিবুল হাসান,তানোর পৌরসভার প্রকৌশলী জাহাঙ্গীর আলম,কার্যসহকারী অহেদুজ্জামান বাবু,মাহাবুর রহমান,তানোর পৌর যুবলীগের সাধারন সম্পাদক ওহাব সরদার, যুবলীগ নেতা সোহেল রানা।
প্যানেল মেয়র আরব আলী

এ সময় উপস্থিত ছিলেন ছিলেন কাউন্সিলর তাসির উদ্দিন,রোকনুজ্জামান জনি,মোস্তাফিজুর রহমান বাবু,মুনজুর রহমান,হাবিবুর রহমান,লিয়াকত আলী, সংরক্ষিত নারী কাউন্সিলর মোমেনা আহমেদ,আংগুরি বেগম,জুলেখা বেগম,প্রমুখ।
এ বিষয়ে তানোর পৌরসভার মেয়র ইমরুল হক বলেন পরিবেশ বান্ধব, সাশ্রয়ী ও নিরাপদ সৌর বিদ্যুতের সড়ক বাতি পৌরসভার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করবো।পৌরবাসী তাদের সম্পদের নিরাপত্তার পাশাপাশি চলাচলে সুবিধা পাবে। সৌর বিদ্যুতায়িত সড়ক বাতি স্থাপন শীর্ষক প্রকল্পটি বর্তমান সরকারের একটি যুগান্তকারী প্রকল্প। এতে মানুষের পাশাপাশি পরিবেশও উপকৃত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com