সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হাতিয়ার পোড়ানো হলো ৪৯ লাখ টাকার কারেন্ট জাল

হাতিয়ার পোড়ানো হলো ৪৯ লাখ টাকার কারেন্ট জাল


নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে দুই দফায় অভিযান চালিয়ে এক লাখ ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করেছে নৌ-পুলিশ। আটককৃত জালের অনুমানিক মূল্য ৪৯ লাখ টাকা।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে হাতিয়ার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১লক্ষ মিটার কারেন্ট জাল আটক করে নৌ-পুলিশ। এর আগে গতকাল বুধবার সকালে উপজেলার মাইজচা মার্কেট ও বউ বাজার এলাকা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৬০ হাজার মিটার কারেন্ট জাল আটক করে নৌ-পুলিশ। পরে আটককৃত জাল গুলো দুই দফায় আগুনে পুড়িয়ে দেয় নৌ-পুলিশ।

হাতিয়া নলচিরা নৌ-পুলিশ স্টেশনের ইনচার্জ মো. ইয়ার আলী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, কয়েকজন জেলে হাতিয়ার মেঘনা নদীর কয়েকটি পয়েন্টে কারেন্ট জাল দিয়ে মাছ ধরছে। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ও এর আগে গতকাল বুধবার সকালে মেঘনা নদীতে অভিযান চালায় হাতিয়ার নলচিরা নৌ-পুলিশ। এসময় নৌ-পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে গেলে এক লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে এ জাল আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com