বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধায় পাতি হাঁস ও কচ্ছপ উদ্ধার

গাইবান্ধায় পাতি হাঁস ও কচ্ছপ উদ্ধার

শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

গাইবান্ধা পৌর শহরের খানকা শরীফ এলাকা থেকে ১১ আগষ্ট বুধবার দুপুরে বাচ্চাসহ পাঁচটি পাতিসরালি হাঁস উদ্ধার করা হয়। পরে এগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

একটি পরিবেশবাদী সংগঠন ও বন বিভাগ যৌথভাবে এসব প্রাণী উদ্ধার করে।

প্রাণী গুলো উদ্ধারের পর পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড ইনভায়রনমেন্টাল রিসার্চের (তীর) গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি জিসান মাহমুদ বলেন, বুধবার দুপুরে শহরের খানকাশরীফ এলাকায় এক ব্যক্তি তাঁর দোকানে ছানাসহ পাঁচটি পাতিসরালি হাঁস ও পাঁচটি কচ্ছপ অবৈধভাবে বিক্রি করার জন্য রেখেছিলেন।
তাঁরা বিষয়টি জানতে পেরে গাইবান্ধা বন বিভাগের রেঞ্জার আবদুস সবুরকে জানান। পরে তীর এবং বন বিভাগ যৌথভাবে ওই এলাকায় গিয়ে প্রাণী গুলোকে উদ্ধার করে।

প্রাণীগুলো উদ্ধারের সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা বন বিভাগের প্রতিনিধি বসির আহমেদ, তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি জিসান মাহমুদ, সহসভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ জাহিদ রায়হান, দপ্তর সম্পাদক আবদুর রহমান এবং কার্যকরী সদস্য সাহরিয়া নাজিম ও সাব্বির রহমান।

তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি জিসান মাহমুদ বলেন, তীর একটি স্বেচ্ছাসেবী পরিবেশবাদী ছাত্রসংগঠন। সংগঠনের সদস্যরা উত্তরাঞ্চলের পরিবেশ, জীববৈচিত্র্য ও বন্য প্রাণী সংরক্ষণে ২০১১ সাল থেকে কাজ করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com