মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর
চবিতে স্বশরীরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত

চবিতে স্বশরীরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত

মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১৬ আগস্টের পর সশরীরে সকল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া শতভাগ টিকা নিশ্চিতের পর খুলে দেওয়া হবে আবাসিক হল। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৬ আগস্টের পর বিশ্ববিদ্যালয়ের চলমান, স্থগিত ও অসমাপ্ত পরীক্ষাসমূহ শেষ করতে একাডেমিক কাউন্সিল সভায় সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে স্ব স্ব বিভাগের সভাপতি, সংশ্লিষ্ট পরীক্ষা কমিটি, অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রক্টরের সমন্বয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা সাপেক্ষে পরীক্ষার সময়সূচি প্রকাশ করবে।

হল খোলার বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা শতভাগ টিকা না নিলে হল খোলা অসম্ভব। তাই শতভাগ টিকা নিশ্চিতের পর খুলে দেওয়া হবে হলগুলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com