বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চবিতে ‘জাপান লেকচার সিরিজ’ শীর্ষক দু’দিন ব্যাপি ওয়েবিনার এর উদ্বোধন

চবিতে ‘জাপান লেকচার সিরিজ’ শীর্ষক দু’দিন ব্যাপি ওয়েবিনার এর উদ্বোধন

মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি :

সেন্টার ফর এশিয়ান স্টাডিজ, চবি রাজনীতি বিজ্ঞান বিভাগ ও মিনিস্ট্রি অব ফরেন এ্যাফেয়ার্স এর যৌথ উদ্যোগে দু’দিন ব্যাপি (১১-১২ আগস্ট ২০২১) ‘জাপান লেকচার সিরিজ’ শীর্ষক ওয়েবিনার অনুস্টিত হয়।

বুধবার ( ১১ আগস্ট) দুপুর ১.৩০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুভ উদ্বোধন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। চবি সেন্টার ফর এশিয়ান স্টাডিজ এর পরিচালক ও চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ভূঁইয়া মোঃ মনোয়ার কবীর এর সভাপতিত্বে এবং চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. আনোয়ারা বেগমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জাপানের রাষ্ট্রদূত মি. ইতো নাওকি, জাপানের ওয়াসেদা ইউনিভার্সিটির প্রফেসর ইমেরিটাস মি. সুজিরো উরাতা।

মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে সেন্টার ফর এশিয়ান স্টাডিজ, চবি রাজনীতি বিজ্ঞান বিভাগ ও মিনিস্ট্রি অব ফরেন এ্যাফেয়ার্স এর উদ্যোগে এ ধরণের একটি লেকচার সিরিজ আয়োজন করায় আয়োজকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, জাপান বাংলাদেশের একটি অকৃত্রিম বন্ধু রাষ্ট্র। মাননীয় উপাচার্য বলেন, উচ্চ শিক্ষা ও গবেষণায় নিজেদের জ্ঞান ভান্ডার অধিকতর সমৃদ্ধ করতে এ জাতীয় লেকচার সিরিজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি উভয় দেশের বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উচ্চ শিক্ষা ও গবেষণার নতুন নতুন দিক নির্দেশনা পাবেন মর্মে মাননীয় উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। মাননীয় উপাচার্য দুদিন ব্যাপি লেকচার সিরিজের সার্বিক সাফল্য কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com