সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে ভোলায় মানববন্ধন

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে ভোলায় মানববন্ধন

গাজী তাহের লিটন, ভোলা:

খুলনার রুপসার শিয়ালি, সুনামগঞ্জের শাল্লায়, পটুয়াখালীর কলাপাড়া, মৌলভীবাজারের কুলাউয়া, ঢাকার সাভারে অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মনকে অপহরণ ও হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক উস্কানি এবং ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুদের বাড়িঘড় ব্যবসা প্রতিষ্ঠান উপাসনালয় অব্যাহত হামলা, ভাংচুর, লুটপাট ও ভূমি জবরদখলের প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভোলা শাখা ও ভোলা সদর উপজেলা শাখার ব্যানারে বুধবার (১১ আগস্ট) বিকালে সাড়ে ৪টায় ভোলা প্রেসক্লাবে চত্বরে এই কর্মসূচি হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভোলা জেলা শাখার সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক প্রণয় কুমার সাহা, সহ-দপ্তর সম্পাদক রাজন সাহা, কার্যনির্বাহী সদস্য বিক্রম রায়, এবং সদর উপজেলা পূজা উদযাপন রিষদের সহ-সভাপতি বাসুদেব, সাধারণ সম্পাদক জয় দে বক্তব্য রাখেন। এ সময় জেলা ও সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, দেশে অন্য সম্প্রদায়ের মানুষের যেমন অধিকার আছে তেমনি হিন্দু সম্প্রদায়ের অধিকার আছে। সম্প্রতি ধারাবাহিক কয়েকটি ঘটনা আমাদের মধ্যে ভীতির সঞ্চার ঘটাচ্ছে। অসাম্প্রদায়িক বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কায় আমরা চিন্তিত।
হিন্দু সম্প্রদায়ের উপর হামলা-লুটপাট ও হত্যাচেষ্টার দৃষ্টান্ত শাস্তির দাবী জানিয়ে তারা আরও বলেন, সবসময় সংখ্যালঘুদের উপরে আঘাত আসে। স্বাধীন দেশে এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল ব্যক্তি স্বার্থের জন্য সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতন চালিয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এসব ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেপ্তার, দৃষ্টন্তমূলক শাস্তি ও সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান নিশ্চিত করতে হবে।
মানববন্ধন কর্মসূচি শেষে সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় ভোলা প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com