সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তরুণ লেখক ফোরাম ঢাকা কলেজ শাখার নেতৃত্বে ইজাজ-আকিব

তরুণ লেখক ফোরাম ঢাকা কলেজ শাখার নেতৃত্বে ইজাজ-আকিব

এম,এ,এস হুমায়ুন কবির, ঢাকা কলেজ প্রতিনিধিঃ

তরুণ লেখকদের আস্থা ও ভালবাসার সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ঢাকা কলেজ শাখার ২০২১-২২ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
গত সোমবার (৯ আগস্ট) সংগঠনের সভাপতি মারজুকা রায়না ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সিদ্ধান্ত মোতাবেক, ঢাকা কলেজ শাখার ২০২১-২২ কার্যবর্ষের জন্য মাহমুদুল হাসান ইজাজকে সভাপতি এবং মোঃ আকিব হোসাইনকে সাধারণ সম্পাদক হিসেবে অনুমোদন করা হলো এবং নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।
মাহমুদুল হাসান ইজাজ বলেন, “বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের তরুণ লেখকরা তাদের লেখনীর মাধ্যমে সৃজনশীল মনোভাবের প্রকাশ ঘটিয়ে সমাজের নানা সমস্যা তুলে ধরে সমাজকে পরিশুদ্ধ করে তুলছে প্রতিনিয়ত। ঢাকা কলেজ শাখা ফোরামের সেরা শাখায় স্থান করে নেয়ার জন্য আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো ইনশাআল্লাহ।”
আকিব হোসাইন বলেন, “বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা কলেজ শাখার সকল কলম যোদ্ধাদের সর্বদা সহযোগিতায় ফোরামের সেরা শাখায় পরিণত হবে উক্ত শাখা। সর্বদা শ্রদ্ধা ও ভালোবাসা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের প্রতি।”
উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ সংগঠনটি লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com