শেখ মো: আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :
গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পশ্চিম পিয়ারাপুর গ্রাম থেকে দুইবন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ।
বৃহস্পতিবার (১২ আগষ্ট) সকালে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পশ্চিম পিয়ারাপুর গ্রামের ঘাটালের ভিটা নামক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দি গ্রামের মৃত রামনাল চন্দ্রের ছেলে মৃণাল চন্দ্র দাস(২৪) ও একই ইউনিয়নের পাঠানডাঙ্গা মাঝি পাড়া গ্রামের মিঠা সাধু দাসের ছেলে সুমন চন্দ্র দাস(২৩)। তারা সম্পর্কে দুই বন্ধু এলাকায় মাছের ব্যবসা করত।
এলাকাবাসীরা জানান, সকালে জমিতে কাজ করতে যাওয়ার সময় তাদেরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয় ।
তবে তাদের দুইজন একই রশিতে ঝুলে মৃত্যুর কারন কি তা প্রাথমিকভাবে কেউ নিশ্চিত করতে পারে নি। লাশ উদ্ধারে কাজ করছে গাইবান্ধা সদর থানা পুলিশ।সঠিক কারণ সন্ধানের জন্য গাইবান্ধার পিবিআই, ডিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীরা কাজ করছে।
গাইবান্ধা সদর থানার ইন্সপেক্টর অপারেশন রজব আলী জানান এটি হত্যা না আত্নহত্যা সেটা লাশ পোস্ট মর্টেম রিপোর্ট পেলে জানা যাবে ।
Leave a Reply