সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আশুলিয়ায় যুবক যুবতীর মরদেহ উদ্ধার

আশুলিয়ায় যুবক যুবতীর মরদেহ উদ্ধার


সোহেল রানা,সাভার(ঢাকা):

সাভারের আশুলিয়ায় একটি কক্ষ থেকে যুবক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুই জনই কুষ্টিয়া থেকে পালিয়ে এখানে এসে একটি ছোট কক্ষ ভাড়া নিয়েছিলেন।
বুধবার (১১ আগস্ট) রাত ৮ টার দিকে আশুলিয়ার পল্লিবিদ্যুতের ডেন্ডাবর এলাকার আলমগীর হোসেনের বাসার একটি ছোট কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 
নিহতরা হলেন-কুষ্টিয়া জেলার কুমারখালী থানার মনোহরপুর গ্রামের হাতেম আলীর ছেলে টুটুল (২৭) ও একই জেলার ইসলামি বিশ্ববিদ্যালয় থানার চর-রাধানগর গ্রামের বাদল আলীর মেয়ে মারিয়া খাতুন (১৫)। টুটুলের গ্রামে স্ত্রী ও দুই সন্তান রয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, গত ২২ জুন মারিয়া নিখোঁজ হয়। পরে ২৪ জুন মারিয়ার পরিবার ইসলামি বিশ্ববিদ্যালয় থানায় অভিযোগ দায়ের করেন। ধারণা করা হচ্ছে তাদের দুই জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এরই ধারাবাহিকতায় তারা বাসা থেকে পালিয়ে গত ১৯ জুলাই আশুলিয়ার ওই এলাকায় টুটুলের চাচাতো বোনের কাছে আসে। পরে ডেন্ডাবর এলাকার আলমগীর হোসেনের বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বসবাস শুরু করেন। আজ সন্ধ্যায় তাদের কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখে থানায় খবর দেয় প্রতিবেশিরা। খবর পেয়ে ঘরের দরজা ভেঙ্গে তাদের দুই জনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক শফিউল্লাহ বাংলাদেশ বুলেটিন ডটকমকে বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি টুটুল ও মারিয়া তাদের এলাকা থেকে পালিয়ে এসে এখানে বসবাস শুরু করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের পর মারা যাওয়ার কারন নিশ্চিত হওয়া যাবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com