বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হাটহাজারীতে গরু চোর আটক ৩ জন।

হাটহাজারীতে গরু চোর আটক ৩ জন।


মোঃ আবু তৈয়ব.  হাটহাজারী ( চট্টগ্রাম)  প্রতিনিধি :


 চট্রগ্রাম জেলার  হাটহাজারীতে গরু চুরি করে পালানোর সময় একটি সিএনজি চালিত অটোরিকশা, চুরি করা গরুসহ তিন চোরকে আটক করেছে স্থানীয় জনতা। 
বুধবার ( ১১ আগস্ট) দুপুরে হাটহাজারী পৌর এলাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাদের ধাওয়া করে আটক করা হয়।
এরা হল, সীতাকুণ্ড উপজেলার মহালঙ্কা এলাকার মৃত আমির হোসেনের পুত্র নুরুল আবছার (৩০), নগরীর অক্সিজেন এলাকার আমির হোসেনের পুত্র মোরশেদ আলম (৩৫), পটিয়া উপজেলার আছিয়া মধ্যপাড়া এলাকার মৃত মনির আহমেদের পুত্র মো. মন্জু (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পৌর এলাকার মোহাম্মদপুর গ্রাম থেকে ধৃত তিন চোর একটি গরু চুরি করে একটি সিএনজি অটোরিক্সা করে পালানোর সময় স্থানীয়রা খেয়াল করে তাদের ধাওয়া করে। চোরচক্র চট্টগ্রাম-নাজিরহাট সড়কের পথে না গিয়ে ভুল পথে গিয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে। এসময় স্থানীয়রা তাদের ধরে উত্তম-মধ্যম দেয়।
পরে পুলিশ খবর পেয়ে উত্তেজিত জনতার হাত থেকে তাদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা শেষে থানা হাজতে নিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে উদ্ধারকৃত গরুর মালিক বাদি হয়ে মামলা করছেন বলে জানান এসআই ফয়সাল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com