এস কে মুকুল, জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলা পরিষদের আয়োজনে ২৫ জন দুস্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার ১১ আগষ্ট সকাল ১১টার দিকে জেলা পরিষদের সভাকক্ষে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত মোঃ রফিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ গোলাম হক্কানী, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য, মোছাঃ জিন্নাতুন নেছা বাদল প্রমূখ। উক্ত অনুষ্ঠানের সভাপতি আবুল হায়াত মোঃ রফিকের মূল্যবান বক্তব্যের মধ্যে দিয়ে বিতরণী অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
Leave a Reply