সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শিবগঞ্জে নকল কারখানা সীলগালা ২ শ্রমিক আটক

শিবগঞ্জে নকল কারখানা সীলগালা ২ শ্রমিক আটক

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে নকল কারাখানা সিলগালা, ২ শ্রমিক আটক ও ২৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

১১ আগষ্ট বুধবার দুপুরে উপজেলার চাঁদনিয়া শিবগঞ্জ ব্র্যাক অফিস সংলগ্ন একটি কারখানায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মৌলী মন্ডল।

জানা যায়, শিবগঞ্জ উপজেলার চাঁদনিয়া শিবগঞ্জ গ্রামের মন্টু মিয়ার ছেলে মিঠুন আমতলী ব্র্যাক অফিস সংলগ্ন একটি বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবৎ অবৈধ ভাবে রাতুল তেল, মিলন বিড়ি সহ যৌন উত্তেজক কোমল পানির নকল কারাখানা দিয়ে অত্র এলাকায় বাজারজাত করে আসছে। বিষয়টি শিবগঞ্জ উপজেলা প্রশাসন জানতে পেরে কারখানায় অভিযান চালান। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ২ শ্রমিক পালিয়ে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলেন জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার মোস্তহার গ্রামের মতিয়ার রহমানের ছেলে টগর (৩৫) ও চাঁদনিয়া শিবগঞ্জ গ্রামের মকবল হোসেন এর ছেলে সোহেল রানা (৩০)। আটকৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
অপর দিকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উম্মে কুলসুম সম্পা উপজেলার আমতলী বন্দরে এক বেকারীর দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ন বেকারী খাদ্য রাখায় ২০০০ টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয় জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com