সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কালিয়ায় সড়ক দূর্ঘটনায় মটরসাইকেল আরোহীর মৃত্যু!

কালিয়ায় সড়ক দূর্ঘটনায় মটরসাইকেল আরোহীর মৃত্যু!

মো: হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার:

নড়াইলের কালিয়ায় সড়ক দূর্ঘটনায় নয়ন বিশ্বাস (২২) নামে এক মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে কালিয়া-খুলনা সড়কের বারইপাড়া মোড় নামক স্থানে ঘটেছে ওই সড়ক দূর্ঘটনা। নয়ন উপজেলার বড়কালিয়া গ্রামের নান্টু বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, ওই রাত ৮ টার দিকে নয়ন মোটরসাইকেল যোগে উপজেলার গাজীরহাট বাজার থেকে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রন হারিয়ে ওই সড়কের পাশে পারাপারের জন্য বারইপাড়া ফেরীঘাটে অপেক্ষমান একটি ট্রাকের উপর আছড়ে পড়লে সে মারাত্মক আহত হয়। মূমূর্ষূ অবস্থায় তাকে দ্রুত কালিয়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় তার মরদেহ উদ্ধারের পর তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com