সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোনারপাড়া রেলওয়ের গোডাউন থেকে ফিশ প্লেট গায়েব হওয়ার ঘটনায় সত্যতা মিলেছে

বোনারপাড়া রেলওয়ের গোডাউন থেকে ফিশ প্লেট গায়েব হওয়ার ঘটনায় সত্যতা মিলেছে

শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

গাইবান্ধার বোনারপাড়া রেল স্টেশন সংলগ্ন রেলওয়ের গোডাউন থেকে ৩৭টি স্টকের প্রায় ৫০ টন ওজনের ৭ হাজার ৪০০ পিস ফিশ প্লেট (রেললাইনের দুটি বিটের মধ্যে সংযোগ রক্ষা করতে ব্যবহৃত ধাতব পাত) গায়েব হওয়ার ঘটনায় তদন্ত করছে তিন সদস্যের কমিটি। এতে ফিশ প্লেট হারানোর প্রাথমিক সত্যতা পেয়েছেন তারা।

১১ আগস্ট বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান কর্মকর্তা বগুড়া রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. ছাইদুর রহমান।

তিনি বলেন, ‘আমরা সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গোডাউনে রাখা মালামালের হিসাব করেছি। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। ফিশ প্লেট ছাড়া অন্য কোনো যন্ত্র হারিয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া ফিশ প্লেট হারানোর ঘটনায় রেলওয়ের বা বাইরের কেউ শনাক্ত হলে আমরা মামলা করব।’

তিন সদস্যের তদন্ত কমিটির সদস্য রেলওয়ে নিরাপত্তা বাহিনী বগুড়ার সহকারী কমান্ডেন্ট আতাউর রহমান চৌধুরী বলেন, বোনারপাড়া রেলওয়ের গোডাউন থেকে শুধু ফিশ প্লেট হারিয়েছে নাকি অন্য যন্ত্রও হারিয়েছে, তা নিয়েই তদন্ত চলছে। এর সাথে কারা জড়িত, কীভাবে কী হলো তদন্ত শেষে জানানো হবে।’

উল্লেখ্য, মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে বোনারপাড়া রেলওয়ের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মাজেদুল ইসলামকে বোনারপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন স্টোর হস্তান্তর করতে আসেন অবসরপ্রাপ্ত সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওয়ে দীপক কুমার সিংহ।
হিসাবের এক পর্যায়ে দেখা যায়, রেলওয়ের ৭ হাজার ৪০০ পিস ফিশ প্লেট নেই।

এ ঘটনা তদন্তে ওই দিন রাতেই বগুড়া রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. ছাইদুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। তাদের তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করেই পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান রেলওয়ের সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com