শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ আগষ্ট বুধবার বিকালে শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন কিচক ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরীসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
সভায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply