বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সখিপুরের কাকড়াজানে চুরি যেন বেড়েই চলছে

সখিপুরের কাকড়াজানে চুরি যেন বেড়েই চলছে

মামুন শিকদার মাহিন,সখিপুর প্রতিনিধিঃ

টাঙ্গাইলের সখিপুরে ১নং কাকড়াজান ইউনিয়নে চুরির ঘটনা যেন দিন দিন বেড়েই চলছে। এবার স্বর্ণালংকার, টাকা বা মূল্যবান জিনিস নয় ঘরের সিঁদ কেটে ধান চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার(১০ জুলাই) দিবাগত রাতে উপজেলার ইউনিয়নের কাজিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

চোরেরা ওই এলাকার মাজম আলীর ছেলে আবুল হোসেনের ঘরের সিঁদ কেটে ১৫ মন ধান চুরি করে।

জানা যায়, প্রতিদিনের মত আবুল হোসেন মঙ্গলবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৩ টার দিকে ঘুম ভেঙ্গে গেলে বাহিরে আসলে ঘরের সিঁদ কাটা দেখতে পান।

পরে দেখেন চোরেরা ধানের গোলা থেকে প্রায় ১৫ মন ধান চুরি করে নিয়ে গেছে।

আবুল হোসেন বলেন, ‘এই ইউনিয়নে চুরির ঘটনা বেড়ে গেছে।’ শুনেছি চোরেরা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা এবং মূল্যবান জিনিস চুরি করে। এখন দেখছি ওদের হাত থেকে ক্ষেতে আবাদ করা ধানও নিরাপদ নয়!

স্থানীয় ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ বলেন, ইউনিয়নে চুরির ঘটনা বেড়ে গেছে। একাধিকবার আইনশৃঙ্খলা মিটিংএ আলোচনা করলেও চুরি ঠেকানো যাচ্ছেনা।

সখিপুর থানার ওসি একে সাইদুল হক ভূঁইয়া বলেন, এ বিষয়ে থানায় কোন অভিযোগ পাইনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com