সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
১৬ বছর পর মাদারগঞ্জ হতে কাল থেকে ফেরি চলাচল শুরু হবে

১৬ বছর পর মাদারগঞ্জ হতে কাল থেকে ফেরি চলাচল শুরু হবে

এম শাহীন আল আমীন, জামালপুর।।


দীর্ঘ ১৬ বছর পর জামালপুরের মাদারগঞ্জ ও বগুড়ার সারিয়াকান্দি নৌরোডে আগামীকাল (১২ আগষ্ট) থেকে ফেরি চলাচল শুরু হবে । এতে উত্তরাঞ্চলের সঙ্গে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের যাতায়াত সহজ হবে।
এছাড়াও রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের দূরত্ব কমবে শত কিলোমিটার। ফেরি চালুর খবরে দুই জেলার মানুষের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
এর আগে ২০০৫ সালের জুলাই মাসে সব শেষ ফেরি চলাচল করে জামালপুরের মাদারগঞ্জ ও বগুড়ার সারিয়াকান্দি নৌরুটে। তবে বন্ধ ঘোষণার পর থেকে শুধুই দুর্ভোগ আর ভোগান্তি। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে যমুনা নদী পার হন দুই জেলার হাজারো মানুষ। পণ্য পরিবহনসহ যে কোনো প্রয়োজনে যাতায়াতে নৌকায় গুনতে হয় বেশি ভাড়া।
দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে চালু হচ্ছে এই নৌরুটে ফেরি চলাচল। যাতে উত্তরাঞ্চলের সঙ্গে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের যাতায়াত সহজ হবে।
আগামী ১২ আগস্ট চালু হবে ফেরি চলাচল। প্রাথমিকভাবে পার করা হবে যাত্রী ও হালকা যানবাহন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com