মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কুমিল্লায় র‌্যাবের অভিযানে মাদকসহ ৫ জন গ্রেফতার

কুমিল্লায় র‌্যাবের অভিযানে মাদকসহ ৫ জন গ্রেফতার

মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:

কুমিল্লা নগরের মোঘলটুলি থেকে দুজন ও লালমাই খিলপাড়া থেকে তিনজনসহ মাদকদ্রব্য বহনের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২। বুধবার সকালে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরেরমোগলটুলি এলাকায়বিশেষ অভিযান পরিচালনা করে ৩৩৩পিস ইয়াবা সহ দুইজনকে আটক করে। আটককৃতরা হলেন মোগলটুলি এলাকার মোঃ একেনুর রহমানের ছেলে মোঃ রানা (৩৮) ও একই এলাকার মৃত ইফতেখার এর ছেলে মোঃ ছালিম (৬০)।

অপরদিকে আরেকঅভিযানেলালমাই থানার ললাই খিলপাড়া এলাকা থেকেপ্রায় ১১ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, জেলার সদর দক্ষিণ উপজেলার একবালিয়া উত্তর পাড়া গ্রামের মৃত শরাফত আলীর ছেলে মোঃ আব্দুল জলিল (৩৭), চৌদ্দগ্রাম উপজেলার ফেলনা গ্রামের আব্দুর রশিদের ছেলে মোঃ ইয়াকুব মজুমদার (৪০) ওসদর উপজেলার মাঝিগাছা গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে ফুল মিয়া (৫২)।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃতরা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহের সাথে জড়িত।এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com