এ,এস,পলাশ,জামালপুর সদর প্রতিনিধি-
“মুজিববর্ষে অঙ্গিকার করি
সোনার বাংলা সবুজ করি”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে অাজ ( ১১ আগস্ট ২০২১ খ্রি) বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কতৃক পুলিশের সকল ইউনিটে একযোগে সামাজিক বনায়ন কর্মসূচির আয়োজন করা হয়।তার ধারাবাহিকতায় জামালপুর জেলা পুলিশ ও পুনাক জামালপুর বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করে।এর লক্ষ্যে পুলিশ লাইনে নানা প্রজাতির ফলদ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়।
এতে জনাব নাছির উদ্দিন আহমেদ পুলিশ সুপার জামালপুর এবং শরীফা আক্তার নিপু সভানেত্রী পুনাক জামালপুর অংশগ্রহন করেন।
এছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন, পুলিশ সদস্যগন এবং পুনাক জামালপুরের নেত্রীবৃন্দ অংশগ্রহণ করেন।
Leave a Reply