সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দৌলতদিয়া নৌরুটে যানজটের দীর্ঘ সাড়ী

দৌলতদিয়া নৌরুটে যানজটের দীর্ঘ সাড়ী

আরিফুর রহমান মিসুক,
গোয়ালন্দ(রাজবাড়ী)প্রতিনিধিঃ-


করোনা সংক্রমণ রোধে দেশব্যাপী চলমান কঠোর বিধিনিষেধ শিথিল বুধবার থেকে। খুলছে দোকান পাট, চলছে গাড়ি। এই প্রথম দিনেই রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি।
বুধবার ১১ আগস্ট) সকাল থেকে দেখা গেছে বাস ও ট্রাকের দীর্ঘ সিরিয়াল। বেলা বাড়ার সাথে সাথে ছোট গাড়ির চাপ বেড়েছে।
ফেরি স্বল্পতা, পদ্মায় তীব্র স্রোত ও শিমুলিয়া বাংলাবাজার নৌরুটের বেশকিছু গাড়ি দৌলোদিয়া পাটুরিয়া চলে এসেছে। যার ফলে দৌলতদিয়ায় বেড়েছে যানবাহনের দীর্ঘ সারি।এমনটাই মনে করছেন দৌলতদিয়ার বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ।
জানা গেছে, ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত চার কিলোমিটার এলাকায় প্রায় ৬০০ যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। এসব যানবাহন ফেরি পারের অপেক্ষায় দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে। এ ছাড়া ঘাট এলাকায় যানজট কমাতে দৌলতদিয়া থেকে ১৩.৫ কিলোমিটার দূরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে আহলাদিপুর জুট মিল পর্যন্ত চার কিলোমিটার এলাকায় প্রায় ৪০০ পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের দীর্ঘ সারি তৈরি হয়েছে। যা অগ্রাধিকার ভিত্তিতে পার করা হবে।
বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. জামাল হোসেন (বাণিজ্য) সাংবাদিকদের কে বলেন , আমাদের ১৩
টি ফেরি চলাচল করছে। পদ্মায় তীব্র স্রোত থাকায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। তাই ঘাট এলাকায় এসে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাট এলাকা স্বাভাবিক হয়ে যাবে।বড় দুটি ফেরী যান্ত্রিক ত্রুটির কারণে মেরামত কাজে রয়েছে।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, লকডাউন শিথিল হাওয়া যাত্রীবাহী যানবাহনের চাপ বেড়েছে ও অপচনশীল ট্রাকের ও চাপ বেড়েছে।তবে আমরা পণ্যবাহী ও যাত্রীবাহী বাস সিরিয়াল অনুযায়ী পারাপারের জন্য কাজ করে যাচ্ছি ।
এদিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
দৌলতদিয়া লঞ্চ ঘাট এর সুপারভাইজার মিলন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সতেরোটি লঞ্চ চলাচল করছে যাত্রীদের কাছ থেকে পারাপারের জন্য 20 টাকা করে ভাড়া নেয়া হচ্ছে।
দৌলতদিয়া নৌ-ফাঁড়ির ওসি মুন্নাফ হোসেন জানান যাত্রীদের পারাপারের জন্য শাস্তি নিশ্চিত করার জন্য নৌ পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com