সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজশাহীতে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে পুনাকের বৃক্ষরোপন কর্মসূচী পালিত

রাজশাহীতে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে পুনাকের বৃক্ষরোপন কর্মসূচী পালিত


ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হেয়েছে। আরএমপি পুনাকের আয়োজনে রাজশাহী মহানগরীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে আরএমপি পুলিশ লাইন্সে ও পনুাক কার্যালয়ে ফলজ ও ভেষজ গাছের ১০টি চারা রোপন করা হয়।
“মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি”এই স্লোগানকে ধারণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) দেশব্যাপি সামাজিক বনায়ন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে আরএমপি পুনাকের আয়োজনে পালিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি।
আজ বুধবার দুপুরে আরএমপি পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পুনাক কর্তৃক আয়োজিত এই সামাজিক বনায়ন কর্মসূচি পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা থেকে একযোগে ভিভিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন এবং বক্তব্য প্রদান করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও প্রধান উপদেষ্টা বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) জনাব ড. বেনজীর আহমেদ (বিপিএম-বার)।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী ও আইজিপি মহোদয়ের সহধর্মিনী জনাব জীশান মীর্জা। ওই সময় উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ আবু কলাম সিদ্দিক মহোদয়, আরএমপি পুনাকের সভানেত্রী ও পুলিশ কমিশনার মহোদয়ের সহধর্মিনী লায়লা পারভেজ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো: সুজায়েত ইসলাম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ মজিদ আলী বিপিএম সহ পুনাকের নেত্রীবৃন্দ এবং আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com