শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে যশোর পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে যশোর পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ সাজ্জাদুল ইসলাম মনিরামপুর, যশোর প্রতিনিধিঃ

অদ্য ১১/০৮/২০২১খ্রিঃ সকাল ১১.৩০ ঘটিকায় বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক), কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পুলিশ লাইন্সে যশোর পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক), আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কর্মসূচির শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক), সভানেত্রী মিসেস জিশান মির্জা।

এরপর পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষনা করেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক), প্রধান উপদেষ্টা ও মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ, বিপিএম(বার), মহোদয়।

“মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি”

একই সাথে মাননীয় আইজিপি মহোদয় বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশকে সবুজতর করার আহবান করেন।

উক্ত কর্মসূচির অংশ হিসাবে যশোর পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক), আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় পুলিশ লাইন্সে বিভিন্ন প্রজাতির ফলজ ও ভেষজ বৃক্ষরোপণ করা হয়।

রোপনকৃত বৃক্ষের নামঃ বারমাসি কাটিমন আম, আম্রপালি, আশ্বিনা আম, তেঁতুল, আপেল কুল/বড়ই, আমড়া, সফেদা, বেল, লটকন, হরিতকী, অর্জুন, আমলকী, দেশী নিম ও অ্যাভোকাডো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিসেস সানজিদা আহমদ এমি, সদস্য পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), যশোর, মিসেস মাছুমা আক্তার,সদস্য পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), যশোর, মিসেস খাদিজা ইসলাম সোনিয়া,সদস্য পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), যশোর, মিসেস জাকিয়া শারমিন লিজা,সদস্য পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), যশোর, মিসেস হাছিনা পারভিন মুক্তি,সদস্য পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), যশোর সহ যশোর পুনাক সদস্যবৃন্দ ও জেলা পুলিশ যশোরের উর্দ্ধতন কর্মকর্তাগণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com