শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
১৫ আগস্টের হত্যাকারীদের মুখোশ উম্মোচন করে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে: এমপি শাওন

১৫ আগস্টের হত্যাকারীদের মুখোশ উম্মোচন করে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে: এমপি শাওন

গাজী তাহের লিটন, ভোলা:

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতাকে স্বপরিবারে হত্যায় পেছন থেকে কলকাঠি নেড়েছেন জেনারেল জিয়া। এরকম পেছনে থাকা সকল যড়যন্ত্রকারীদের মরণোত্তর কিংবা জীবিত বিচারের আওতায় আনা এখন সময়ের দাবি। নতুন প্রজন্মের কাছে এসব হত্যাকারীদের মুখোশ উম্মোচন করে বাঙ্গালী জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে সকালে লালমোহন ও তজুমদ্দিনে পৃথক দুটি সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী ব্ক্তব্যে এসব কথা বলেন তিনি।

তজমুদ্দিন উপজেলা কৃষকলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অপরদিকে দিবসটি উদযাপন উপলক্ষে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। মহামারি করোনার সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান উদযাপনে সকল কে বাধ্যতামূলক মাস্ক পরিধানের বিষয়টিতে গুরুত্বারোপ করা হয়।

পৃথক দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, তজুমদ্দিন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন পারভেজসহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com