শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে আসন্ন শিবগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে এলাকার ভোটারদের সাথে গণসংযোগ করেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে শিবগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়ারেছ আকন্দ।
বুধবার বিকালে স্বাস্থ্যবিধি মেনে উপজেলার গুজিয়া বন্দরের ভোটারদের সাথে কুশল বিনিময় ও মতবিনিময় করেন তিনি। এসময় তিনি আগামী নির্বাচনে সকলের দোয়া কামনা ও ভোট প্রার্থনা করেন তিনি। মতবিনিময় সভায় ভোটাররা পুনরায় তাকে ভোট দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক আফজাল হোসেন, জাহিদুর রহমান মুসা, আলহাজ্ব জহুরুল ইসলাম আকন্দ সহ অত্র এলাকার ভোটারবৃন্দ।
Leave a Reply