শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চবির ভর্তি পরীক্ষা ২৭ অক্টোবর থেকে।

চবির ভর্তি পরীক্ষা ২৭ অক্টোবর থেকে।

মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২৭ অক্টোবর থেকে শুরু হবে। এছাড়া ১২ অক্টোবর থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ১৯ ও ২০ তম জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

বুধবার (১১ আগস্ট ) বিষয়টি নিশ্চিত করেছেন প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া। তিনি বলেন, করোনার সংক্রমণের কারণে তিনদফা ভর্তি পরীক্ষা পেছানোর পর নতুন সময়সূচি ও প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা আমরা প্রকাশ করেছি। আশা করছি করোনার প্রকোপ না থাকলে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো বিজ্ঞাপ্তিতে উল্লেখ করা হয়, নতুন সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষাগুলো হবে ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত। এর মধ্যে ২৭ ও ২৮ অক্টোবর ‘বি’ ইউনিট, ২৯ অক্টোবর ‘সি’ ইউনিট, ৩০ ও ৩১ অক্টোবর ‘ডি’ ইউনিট এবং ১ ও ২ নভেম্বর ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৫ নভেম্বর উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সময়সূচি অনুযায়ী ‘বি’ ইউনিটের ১২ অক্টোবর থেকে, ‘সি’ ইউনিটের ১৪ অক্টোবর, ডি ইউনিটের ১৫ অক্টোবর, এ ইউনিটের ১৭ অক্টোবর, বি-১ ও ডি-১ ইউনিটের প্রবেশপত্র ২১ অক্টোবর থেকে ডাউনলোড করতে পারবে। প্রতিটি ইউনিটে নির্ধারিত সময়সূচি থেকে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষায় চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য চূড়ান্তভাবে মোট আবেদন করেছে ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৭ জন শিক্ষার্থী

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com