এম শাহীন আল আমীন, জামালপুর।।
রেলপথ সচিব মোঃ সেলিম রেজা বলেছেন , মুজিব বর্ষে সারাদেশে ৫০টি রেলষ্টেশনকে আধুনিকায়ন করা হবে। জামালপুর রেলওয়ে জংশনকে অত্যাধনিক সুযোগ সুবিধা সম্পন্ন করে রেলযাত্রীসেবার মান বৃদ্ধি করা হবে। বর্তমান সরকার উন্নয়নমূখী সরকার । উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রেলপথকে আরো উন্নত করে যাত্রী চলাচলে নিরাপদ রেলযাত্রা নিশ্চিত করা হবে।আজ বুধবার দুপুরে জামালপুরে রেলপথ ও রেলজংশনের উন্নয়নমুলক কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক মুর্শেদা জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মুখলেছুর রহমান, জামালপুর সদর উপজেলা নির্বাহী লিটুস লরেন্স চিরান, ঠিকদার মির্জা মাসুদুর রহমানসহ জামালপুরের রেলওয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে রেলপথ সচিব দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদঘাট পরিদর্শনে যান। এর আগে বাংলাদেশ রেলপথ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোঃ সেলিম রেজার আগমনে ফুলেল শুভেচছা জানান জেলা প্রশাসক মুর্শেদা জামান।
Leave a Reply