সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর এলাকা থেকে গ্রেপ্তার হওয়া মাদক কারবারি ছাত্রলীগ নেতা আবুল বাশারকে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ হতে অব্যহতি দেয়া হয়েছে।
বুধবার (১১ আগস্ট) জেলা ছাত্রলীগ থেকে এ প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়।
গত মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে আবুল বাশারকে ৫ লিটার দেশি মদ এবং দেশি মদ তৈরির ২০ লিটার উপকরণসহ কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর এলাকা থেকে হরিরামপুর থানা পুলিশ তাকে আটক করে।
এরই প্রেক্ষিতে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কোরাইশী সুমন এবং সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় অাদর্শ এবং সংগঠন বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে আবুল বাশার (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, হরিরামপুর উপজেলা শাখা)-কে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হলো এবং তদন্ত সাপেক্ষ স্থায়ী বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নিকট সুপারিশ করা হয়।
Leave a Reply