আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় সাময়িক ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পেলেন পুলিশ অফিসার চাঁদ মিয়া।এর আগে তিনি কোতোয়ালি থানায় ইনটেলিজেন্ট অফিসার ও ময়মনসিংহ ধোবাউড়া থানায় তদন্ত অফিসার এবংত্রিশাল কোতোয়ালি মডেল থানার ১নং ফাঁড়ির ইনচার্জ হিসেবে সাথে দায়িত্ব পালন করেছেন। জানা যায়, মানবিক ও বিনয়ী এবং দায়িত্বশীল চৌকস পুলিশ অফিসার চাঁদ মিয়া শিক্ষা জীবন শেষ করে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ১৯৯৪ সালে যোগদান করেন। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে কর্মদক্ষতায় তিনি ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ১ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে সঠিকভাবে দায়িত্ব পালন করায় ও নিজ কর্মদক্ষতাগুণে কোতোয়ালি মডেল থানার ইনটেলিজেন্ট অফিসার এর দায়িত্ব পেয়েছেন। ইনটেলিজেন্ট এন্ড কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে থানায় দায়িত্ব পালনকালে কমিউনিটি পুলিশিং কার্যক্রম তরান্বিত করে স্থানীয় বিভিন্ন সমস্যা ও মামলা সমাধান সহ মাদক, অস্ত্র, চোরাচালান এবং আইনশৃংখলা রক্ষায় চৌকস অফিসার হিসেবে ভূমিকা রাখায় ও কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ তালুকদার বদলী হয়ে নতুন কর্মস্থল ঢাকায় স্পেশাল ব্রাঞ্চে যোগদান করায় কোতোয়ালি মডেল থানায় অফিসার ইনচার্জ এর পদ শূন্য হওয়ায় ইনটেলিজেন্ট অফিসার চাঁদ মিয়াকে সাময়িক ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এর দায়িত্ব প্রদান করা হয়। কোতোয়ালি মডেল থানার সাময়িক ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ( ওসি) চাঁদ মিয়া জানান, সাময়িকভাবে ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ হিসেবে আমাকে দায়িত্ব প্রদান করায় ময়মনসিংহ পুলিশ প্রশাসনের প্রতি আমি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, ময়মনসিংহের মানবিক পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা অনুযায়ী, থানার কর্মরত সকল সহকর্মীদের নিয়ে থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির ভারসাম্য বজায় রাখতে এবং যে কোন অপরাধ দমন করতে আমরা বদ্ধপরিকর। আমি যেন এই সাময়িক দায়িত্ব সঠিকভাবে সততার সহিত পালন করতে পারি এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।
Leave a Reply