মোঃ আতিকুর রহমান, সুনামগঞ্জ প্রতিনিধিঃ-
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) এর অধীনস্থ বালিয়াঘাটা বিওপির টহল দল ভারতীয় মদের চালানসহ মোঃ রেজাউল(৩৫) নামে এক চোরাকারবারীকে আটক করেছে। আটককৃত চোরাকাবারবারী তাহিরপুর উপজেলার রামেশ্বরপুর গ্রামের সুরত আলীর ছেলে।
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, বালিয়াঘাটা বিওপির হাবিলদার মোঃ ওয়ালিউল্লাহ (নম্বর ৫২০৬১ )এর নেতৃত্বে একটি নিয়মিত টহল দল ১নং শ্রীপুর(উল্টর) ইউনিয়নের রামেশ্বরপুর নামক স্থান হতে ২৩ বোতল ভারতীয় মদসহ তাকে আটক করে।
অপরদিকে লাউরগড় বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০৩/৪-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের সাহিদাবাদ নামক স্থান হতে ২০ ঘনফুট ভারতীয় পাথর এবং ০৪টি ঠেলাগাড়ী এবং শিমুল বাগান থেকে ৯০০ কেজি ভারতীয় কয়লা আটক করে।
একই উপজেলার টেকেরঘাট বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৯৮/৪-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের ভুরুঙ্গাছড়া নামক স্থান হতে ৬০০ কেজি ভারতীয় কয়লা আটক করে।
বিশ^ম্ভরপুর উপজেলাধীন চিনাকান্দি বিওপির টহল দল সীমান্ত পিলার ১২১০/১০-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৩নং ধনপুর ইউনিয়নের রাজাপাড়া নামক স্থান হতে ১২ বোতল ভারতীয় মদ আটক করে।
দোয়ারাবাজার উপজেলাধীন বাঁশতলা বিওপির টহল দল সীমান্ত পিলার ১২৩০/২-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ১নং বাংলাবাজার ইউনিয়নের ঝুমগাঁও নামক স্থান হতে ০২ বোতল ভারতীয় মদ এবং ১,৫০০ পিস জীবন বিড়ি আটক করে।
অপরদিকে সুনামগঞ্জ সদর উপজেলাস্থ বনগাঁও বিওপির টহল দল সীমান্ত মেইন পিলার ১২২৯ এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রংগারচর ইউনিয়নের ছমেদনগর নামক স্থান হতে ২৫০ পিস ভারতীয় বাঁশ আটক করে। আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১,১২,৪৬৮(এক লাখ বারো হাজার চারশত আটষট্টি) টাকা।
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক তসলিম এহসান পিএসসি আসামীসহ মালামাল আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়, বাশ বনবিট কার্যালয় এবং কয়লা, বিড়ি, পাথর ও ঠেলাগাড়ী শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply