শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ডিমলায় যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন।

ডিমলায় যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন।

সরোয়ার জাহান সোহাগ
ডিমলা প্রতিনিধি

নীলফামারী ডিমলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে মমিনুর রহমান (২৫) এর বিরুদ্ধে।

জানা গেছে, গত ০৫ বছর পূর্বে নুরনবী ইসলাম এর পুত্র মমিনুর রহমান এর সাথে আমির আলীর কন্যা আলিনুরা আক্তারে পারিবারিক ভাবে বিবাহ হয়। বিয়ের ৩ বছর পর একটি কন্যা সন্তানের জন্ম দেন আলিনুরা। বিয়ের পর হইতে আলিনুরার বাবার বাড়ি হইতে যৌতুকের টাকার জন্য চাপ দিতে থাকে স্বামী মমিনুর রহমান ও তার পরিবার।

আলিনুরা আক্তার গরীব ভ্যানচালক বাবার নিকট থেকে যৌতুক বাবদ টাকা আনতে অস্বীকার করলে স্বামী মমিনুর রহমান, শ্বশুড় নুরনবী ইসলাম, দেবর আমিনুর ও জামিনুর দলবদ্ধ হয়ে প্রায়ই গৃহবধূ আলিনুরার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে।

গত ৬ আগষ্ট ২০২১ইং তারিখে আলিনুরার বাবার বাড়ি হইতে টাকা আনিতে চাপ সৃষ্টি করে। আলিনুরা টাকা আনিতে অস্বীকার করিলে মমিনুর তাকে বাঁশের লাঠি দিয়ে এলোপাথারী মারপিট করে শরীরে বিভিন্ন স্থানে জখম করে।

আলিনুরার বাবা খবর পেয়ে কন্যাকে উদ্ধার করতে গেলে মমিনুর রহমান সহ তার পরিবার আলিনুরার বাবকেও মারপিট করে।
স্থানীয়দের সহায়তায় আলিনুরাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

আলিনুরা বাবা বলেন, এবার সহ চার বার আমার কন্যাকে এভাবে হাসপাতালে ভর্তি করা হলো। আমি প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি করছি।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি বলেন, মমিনুর প্রায়ই তার স্ত্রী আলিনুরাকে যৌতুকের দাবিতে মারধর করত এ নিয়ে কয়েকবার স্থানীয়ভাবে শালিস বৈঠক হয়েছে।

আলিনুরার পরিবার লিখিত অভিযোগ ডিমলা থানায় দাখিল করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com