শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাদারগঞ্জে শেখ হাসিনা সোলার পার্ক নির্মাণে দেড় হাজার কোটি টাকার উপরে বরাদ্দ

মাদারগঞ্জে শেখ হাসিনা সোলার পার্ক নির্মাণে দেড় হাজার কোটি টাকার উপরে বরাদ্দ

এম শাহীন আল আমীন, জামালপুর


বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায় দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎকেন্দ্র হতে যাচ্ছে মাদারগঞ্জে।

সৌর শক্তির উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হবে।

মঙ্গলবার (১০ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন পেয়েছে।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায় দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎকেন্দ্র হতে যাচ্ছে মাদারগঞ্জে।
জানা যায়, একনেক সভায় ‘শেখ হাসিনা সোলার পার্ক, জামালপুরের এ মাদারগঞ্জ ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ’ শীর্ষক প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয় । প্রকল্পটি বিদ্যুৎ বিভাগ থেকে পরিকল্পনা কমিশনে প্রস্তাব করা হয়। প্রকল্পটি চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২৩ সালে বাস্তবায়ন করবে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল)। ২০২৩ সালের মধ্যে এ সোলার পার্ক তৈরি করবে সংস্থাটি।

প্রকল্পটির জন্য মোট ব্যয় হবে এক হাজার ৫১১ কোটি ৭৯ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩১৯ কোটি ৪০ লাখ টাকা, ঋণ থেকে ১ হাজার ১১৬ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৭৭ কোটি টাকা ব্যয় হবে।

প্রকল্পের প্রধান কার্যক্রম হচ্ছে- মাদারগঞ্জ ১০০ মে.ওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্রের ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট এবং কনস্ট্রাকশন (ইপিসি) কাজ সম্পাদন, ১০০ মে.ওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ৩২৫.৬৫৩৬ একর ভূমি উন্নয়ন, ১৩২ কেভি ৪৭ কিমি. (প্রস্তাবিত বিদ্যুৎ কেন্দ্র হতে ঘাটাইল গ্রিড উপকেন্দ্র পর্যন্ত) পাওয়ার ইভাক্যুয়েশন লাইন এবং ইভাক্যুয়েশন অবকাঠামো নির্মাণ, ১০০ মে. ওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্রের অফিস বিল্ডিং, ওয়ার্কশপ, ওয়্যারহাউজ এবং আনসার ব্যারাক নির্মাণ, ৮৮টি ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং ৩২৫.৬৫৩৬ একর ভূমি দীর্ঘমেয়াদী বন্দোবস্ত গ্রহণ।

অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ২০২৫ সাল নাগাদ মোট বিদ্যুৎ ব্যবহারের ১০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করা হয়েছে। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) সূত্র মতে, বর্তমানে মোট বিদ্যুৎ উৎপাদনের ৩.২৪ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে উৎপাদন করা হয়। প্রকল্পের মাধ্যমে ১০০ মে.ও. সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বিধায় প্রকল্পটি অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সঙ্গতিপূর্ণ।

এ প্রসঙ্গে পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগ সদস্য (সচিব) শরিফা খান বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে বিদ্যুৎ উৎপাদনে বহুমূখীকরণের পাশাপাশি কার্বন নিঃসরণ কমবে। এছাড়া নবায়নযোগ্য জ্বালানির বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বিধায় একনেকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

২০১৭ সাল থেকে দেশে এখন পর্যন্ত সাতটি সোলার পার্ক নির্মাণ করা হয়েছে। স্থাপিত সোলার পার্কগুলোর মধ্যে সবচেয়ে বড় সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হবে এটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com