শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সুনামগঞ্জে গৃহবধু ধর্ষণের ঘটনায় সাত সন্তানের জনক গ্রেফতার

সুনামগঞ্জে গৃহবধু ধর্ষণের ঘটনায় সাত সন্তানের জনক গ্রেফতার


মোঃ আতিকুর রহমান,সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের তাহিরপুরে গৃহবধূ ধর্ষণ মামলায় সাত সন্তানের জনক মঞ্জুরুল হক(৪৬) নামে এক আসামিকে গ্রেফতার করেছে তাহিরপুর থানা পুলিশ। মঞ্জুরুল উপজেলার উওর বাদাঘট ইউনিয়নের বিন্নাকুলি লামাশ্রম গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
উল্লেখ্য, রবিবার মধ্যরাত পরবর্তী সময়ে উপজেলার উওর বাদাঘাট ইউনিয়নের বিন্নাকুলি লামাশ্রম গ্রামে ওই গৃহবধূ ধর্ষণের ঘটনাটি ঘটেছে। মঞ্জুরুলসহ ঘটনার সময় তার সাথে থাকা অজ্ঞাত নামা দুই সহযোগিকে অভিযুক্ত করে তিন জনের নামে সোমবার রাতে থানায় মামলা দায়ের করেন ভিকটিমের স্বামী।
ভিকটিমের পরিবার ও মামলার এজাহার সুত্রে জানা যায়, রবিবার মধ্যরাত পরবর্তী সময়ে উপজেলার বিন্নাকুলি লামাশ্রম গ্রামের এক গৃহবধূ (১৯) প্রকৃতির ডাকে সাড়া দিতে বসত ঘর থেকে বাহিরের টয়লেটে যান। টয়লেট থেকে ঘরে ফেরার সময় উপজেলার বিন্নাকুলি লামাশ্রম গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে মাদকাসক্ত মঞ্জুরুল হক(৪৬) তার সাথে থাকা অপর দুই সহযোগির সহায়তায় ওই গৃহবধূকে মুখ চেঁপে ধরে বসতঘরে নিয়ে এসে ধর্ষণ করে সংজ্ঞাহীন অবস্থায় ফেলে রেখে চলে যায়। জ্ঞান ফিরলে ওই গৃহবধূ ধর্ষণের ঘটনাটি প্রতিবেশীদের ও মুঠোফোনের মাধ্যমে তার স্বামীকে অবগত করেন।মামলার বাদী ভিকটিমের স্বামী (অটো রিক্সা সিএনজি চালক) জানান, আমি ও আমার পিতা বাড়িতে না থাকার সুবাদে ফাঁকা বাড়িতে মাদকাসক্ত মঞ্জুরুল হক তার সাথে থাকা অপর দুই সহযোগির সহায়তায় এই কাজ করেছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুল লতিফ তরফদার আসামী আটকের সত্যতা নিশ্চিত করে জানান, এই ধর্ষণের ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাদের ব্যাপারেও আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com