সোহানুল হক পারভেজ রাজশাহী :
রাজশাহীর তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নাকে নিয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে জনমনে ক্ষোভ ও অসন্তোষের সৃস্টি হয়েছে। শুধুমাত্র উপজেলা চেয়ারম্যানকে নিয়ে সমালোচনার উদ্দশ্যেই এমন অপপ্রচার।জানা গেছে, সম্প্রতি, উপজেলা চেয়ারম্যান তার বাড়ির ওয়াশ রুমে পড়ে গিয়ে পাঁয়ে আঘাত পায় এবং প্রায় দুই মাস চিকিৎসা করানোর পর তিনি সুস্থ হয়েছেন। কিন্ত্ত এখানো তাকে প্রতি মাসে ইনজেকশন নিতে হয়। এরই ধারাবাহিকতায় ১০ আগস্ট মঙ্গলবার স্বাস্থ্য কর্মীকে দিয়েউপজেলা চেয়ারম্যান তার সরকারী বাস ভবনে ইনজেকশন নিয়েছেন, আর চিকিৎসার জন্য বাড়িতে বসে ইনজেকশন যে কেউ নিতেই পারেন। অনেকেই তো চিকিৎসককে বাড়িতে নিয়ে এসে চিকিৎসা করায়, তাহলে তাদের কথায় তো সেটা অপরাধ তাই নয় কি-? অথচ একটি স্বার্থান্বেষী মহল এই তুচ্ছ ঘটনা নিয়ে অপপ্রচার শুরু করেছে এই বলে যে উপজেলা চেয়ারম্যান বাড়িতে বসে করোনা টিকা নিয়েছেন যা ডাহা মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। কারন উপজেলা চেয়ারম্যান অনেক আগেই করানোর দুই ডোজ টিকা গ্রহণ করেছেন।
Leave a Reply