শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু।

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু।


মোঃ আবু তৈয়ব.  হাটহাজারী ( চট্টগ্রাম)  প্রতিনিধি :


চট্রগ্রাম জেলার  হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মুফতি ফয়জুল্লাহ সড়ক সংলগ্ন বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সাগর (২০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন। 
মঙ্গলবার (১০ আগস্ট)  এ ঘটনা ঘটে। নিহত সাগর হাটহাজারী পৌরসভা দেওয়ান নগর মিঁয়াজি পাড়ার আবুল কাশেমের পুত্র। 
মেখল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ জসিম উদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে জনৈক শফিউল আজমের ভবনে নির্মাণ কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায় সাগর। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে পৌরসভার আলিফ হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 
তিনি আরো জানান, ভবনটি ৩৩ হাজার কেবি বিদ্যুৎ লাইন ঘেঁষে নির্মিত। মাত্র ২ ফুট ব্যবধানে এ ভবনটি। ভবন মালিক এবং ঠিকাদারের অবহেলায় এ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com