মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
করোনা পরিস্থিতিতে যখন মৃত বাবা-মায়ের লাশের পাশে সন্তান থাকেনা, জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে হট লাইনে ফোন পেয়ে কুমিল্লার দেবীদ্বারে ‘হ্যালো ছাত্রলীগ ওরা ৪১ জন’ টিম জানাজা শেষে মরদেহ দাফন করেছে।
মঙ্গলবার রাতে দেবীদ্বারের সাইচাপাড়া গ্রামে মৃত্যু ডাঃ সুরুজ মিয়া সহধর্মীনি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরনকারী জোহরা বেগমের লাশ ধর্মীয় রীতিনীতি মেনে শেষ বিদায় জানায় কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিকের নেতৃত্বে ‘হ্যালো ছাত্রলীগ ওরা ৪১ জন’ টিম।
মরদেহের গোছল সম্পূর্ন করেন, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, মিনা আক্তার ও রানু আক্তার।
দাফন টিমে ছিলেন, হাফেজ তোফায়েল, মাওলানা খালেদ মাহমুদ, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান, সদস্য সাদ্দাম হোসেন রাজু, দেবীদ্বার সরকারি কলেজ শাখার সভাপতি বিল্লাল হোসেন, জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেহেদী হাসান সৈকতসহ আরো অনেকে।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক জানান, ‘করোনাকালীন সময়ে সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের নির্দেশে নানান সেবামূলক কাজের পাশাপাশি যখন মৃত বাবা-মায়ের লাশের পাশে সন্তান থাকে না, জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে করোনা শুরু হওয়ার প্রথম দিকে আমরা করোনায় মৃতদের লাশ দাফনের জন্য গঠন করি ‘হ্যালো ছাত্রলীগ ওরা ৪১ জন’ টিম ।
Leave a Reply