শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কালকিনিতে রান্না ঘরে বোমা বিস্ফোরন ” সাধারন জনগনের মাঝে চড়ম আতঙ্ক

কালকিনিতে রান্না ঘরে বোমা বিস্ফোরন ” সাধারন জনগনের মাঝে চড়ম আতঙ্ক


কাজী নাফিস ফুয়াদ মাদারিপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে আহাম্মদ সরদার-(৪০)নামে এক যুবককে রান্না ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকার সাধারণ জনগনের মাঝে চড়ম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থাল পরিদর্শন করেন। আজ মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। পুলিশ ও সরেজমিন সুত্রে জানাযায়, উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার কালাইসরদারের চর গ্রামের ইসমাইল সরদারের ছেলে আহাম্মদ সরদারের রান্না ঘরে হঠাৎ করে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বিস্ফোরণের শব্দে আশপাশের বাড়ি ঘর কেঁপে উঠে। এদিকে ওই এলাকার আপাং কাজীর সাথে কবির খার দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে আপাং কাজীর লোকজনের উপরে হামলার পরিকল্পনা করে কবির খার দলের আহাম্মদ সরদারের রান্না ঘরে বোমা মজুত করে রাখেন বলে আপাং কাজীর লোকজনে অভিযোগ করেন। কিন্তু হঠাৎ করে মজুত করে রাখা বোমা বিস্ফোরিত হয়। এতে করে আশেপাশের সাধারন লোকজনের মাঝে আতঙ্ক ছরিয়ে পরে। খবর পেয়ে কালকিনি থানার ওসি মোঃ ইশতিয়াক আশফাক রাসেল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থান পরিদর্শন করেন।
আপাং কাজীর ভাই জামাল কাজী বলেন, কবির খার লোকজন আমাদের উপর হামলা করার উদ্দেশ্যে বেশ কিছু বোমা মজুত করে রাখে। আর সেই মজুতকৃত বোমা হঠাৎ করে বিস্ফোরিত হয়।
অভিযুক্ত আহাম্মদ সরদারের মা মোসাঃ আমেনা বেগম বলেন, হামলার পরিকল্পনার বিষয় আমি কিছু জানিনা,তবে আমার ছেলের রান্না ঘরে একটি বোমা ফাঁটার শব্দ পেয়েছি।এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ ইশতিয়াক আশফাক রাসেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থান পরিদর্শন করেছি।  এলাকা শান্ত রয়েছ। প্রয়োজনে ব্যবস্থা নেয়া হবে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com