মোহাম্মদ শাহিন, মাদারগঞ্জঃ
মাদারগঞ্জ উপজেলাই পিক আপ ভ্যানের চাপায় পিষ্ট হয়ে বিজয় (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘঠনায় আরও দুই জন আহত হয়েছেন বলে জানা যায়। আহতরা একই এলাকার আব্দুর রাজ্জাকের পুত্র কবির(২৩),বিশু(৬০)। আহতদের মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
মঙ্গলবার সন্ধা সাড়ে ৭টার দিকে মাদারগঞ্জ উপজেলার বাজিতের পাড়া নামক স্থানে দ্রতগামী একটি গ্যাস সিলিন্ডার সরবরাহকারী পিকআপ ভ্যানের ধাক্কায় এ ঘটনা ঘটে।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক খবরের সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply