এস কে মুকুল, জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান কবীর এপলবের বাবা, যুবলীগের সভাপতি রানা চৌধুরীর মা,রায়কালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তছির উদ্দিনের কবর জিয়ারত ও শ্রদ্ধান্জলি নিবেদন করা হয়েছে।মঙ্গলবার ১০ আগষ্ট দুপুরের দিকে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এসব কবর জিয়ারত করেন। এসময় হুইপ তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। পরে তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি মোঃ আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মন্ডল, জয়পুরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম সোলায়মান আলী, জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম আকন্দ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকছেদ আলী, সাধারণ সম্পাদক আহসান কবীর এপলবসহ আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন ।
Leave a Reply