শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ের গোডাউন থেকে ৭৪০০ ফিশ প্লেট উধাও

গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ের গোডাউন থেকে ৭৪০০ ফিশ প্লেট উধাও

শেখ মোঃ আতিকুর রহমান আতিক, গাইবান্ধাঃ

গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন রেলওয়ের গোডাউন থেকে ৩৭টি স্টকের প্রায় ৫০ টন ওজনের সাত হাজার ৪০০ পিস ফিশ প্লেট গায়েব হয়ে গেছে।
  ১০ আগস্ট  মঙ্গলবার  সন্ধ্যায় বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস পন্ডিত ও বোনারপাড়া রেলওয়ের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, বোনারপাড়া রেলওয়ের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মাজেদুল ইসলামকে বোনারপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন স্টোর হস্তান্তর করতে আসেন অবসরপ্রাপ্ত সিনিয়র সাব-অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার ওয়ে দীপক কুমার সিংহ। হিসাবের এক পর্যায়ে দেখা যায়, রেলওয়ের সাত হাজার ৪০০ পিস ফিশ প্লেট নেই। স্থানীয় রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সবুজ মিয়া ও রব্বানী এই স্টোরের নিরাপত্তা রক্ষীর দায়িত্ব পালন করেছেন। 

বোনারপাড়া প্রকৌশল শাখার গোডাউন থেকে ৩৭টি স্টকের (একেকটি স্টকে ২০০টি করে ফিশ প্লেট ছিল) প্রায় ৫০ টন ওজনের সাত হাজার ৪০০ পিস ফিশ প্লেট গায়েব হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
মালামাল গায়েবের বিষয়ে জানতে চাইলে স্টোর রুমের নিরাপত্তারক্ষী সবুজ মিয়া বলেন, ‘স্টোর রুমের চাবি দায়িত্বপ্রাপ্ত কর্মকতার কাছে থাকে, আমরা পাহারা দেই। তিন বছরে এ মালামাল কী থেকে কী হলো আমরা বলব কীভাবে?’

বোনারপাড়া রেলওয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ওয়ে) দীপক কুমার সিংহ বলেন, ‘আমি স্টোর রুমের দরজা খোলার পরে ফিশ প্লেট কমতি দেখতে পাই। পরে হিসাব করে দেখা যায়, সাত হাজার ৪০০ পিস ফিশ প্লেট গায়েব। বিষয়টি বোনারপাড়া রেলওয়ে থানার কর্মকর্তাকে জানিয়েছি।’

বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস পন্ডিত বলেন, ‘বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থলে গিয়েছি। রেলওয়ে কর্তৃপক্ষ মামলা দিলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেব।’
বোনারপাড়া রেলওয়ের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (এসএসএই) মো. মাজেদুল ইসলাম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com