শেখ মো: আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :
গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী বাজারে ঔষধের দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে।১০ আগস্ট মঙ্গলবার দুপুরে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন ভেজাল ঔষধ বিক্রির দায়ে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
জরিমানাকৃত ঔষধের দোকান গুলো হলো আব্দুল বারী’র ৩ হাজার, মুনসুর আলীর ২ হাজার, ও ধীরেন্দ্র নাথ’র ৫ হাজার টাকা।
এসময় উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধা জেলার সহকারি পরিচালক আব্দুস ছালাম তালুকদার, সাঘাটা উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক খাইরুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
জনসার্থে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Leave a Reply