শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
রাণীনগরে কুখ্যাত মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-২

রাণীনগরে কুখ্যাত মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-২

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে গোপন সংবাদের ভিত্তিতে কুখ্যাত মাদক ব্যবসায়ীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতা আসামিদের আজ মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় উপজেলার রেলগেট এলাকায় বন্ধন ফিলিং স্টেশনের সামনে রাস্তা থেকে থানার এএসআই আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে মোজাম্মেল হক ওরফে হকা (৫৫) নামে একজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতার কালে তার নিকট থেকে ১৩ পিচ এ্যাম্পুল মাদক বিক্রির দুই শত টাকা ও ২টি সিমসহ একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়েছে। মোজাম্মেল হক বিষনুপুর গ্রামের মৃত মকিম উদ্দিনের ছেলে।

অপরদিকে মঙ্গলবার দুপুরে থানার এএসআই ফিরোজ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পরোয়ানা মূলে উপজেলার বড়বড়িয়া বাজার এলাকা থেকে মিলন (২৯) নামে একজনকে গ্রেফতার করেছে। মিলন দিনাজপুর জেলার বিরামপুর থানার একটি অস্ত্র মামলার পলাতক আসামি ছিল। মিলন উপজেলার এনায়েতপুর গ্রামের মৃত ইয়ার উদ্দিনের ছেলে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) শাহিন আকন্দ বলেন, মোজাম্মেল হক ওরফে হকা একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী সে নওগাঁ সদর থানাসহ বিভিন্ন থানার ১১টি মামলার আসামী। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে গ্রেফতার দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com