মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
নষ্ট চিপস পুনরায় নতুন প্যাকেটজাত করে বিক্রির অভিযোগে কুমিল্লা নগরের গর্জনখোলা এলাকার একটি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা। এসময় ভাংচুর ও নষ্ট এক হাজার পিসের পেকেট ও ৫০০ চানাচুরের পেকেট জব্দ করা হয়। এছাড়া আরো দুটি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার জেলা প্রশাসনের সহযোগিতায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো: আছাদুুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নষ্ট চিপস পুনরায় নতুন প্যাকেটজাত করে বিক্রির অভিযোগে মের্সাস জাকির ফুডকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া বিভিন্ন অনিয়মের অভিযোগে নগরের পাথুরিয়াপাড়া হাবিব ফুড প্রোডাক্টসকে ২০ হাজার টাকা ও মের্সাস ডিপ্লোমা বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ ও জেলা পুলিশ সহযোগিতা করেন।
Leave a Reply