শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পাইকগাছায় ১৫ বছর ধরে পলিথিনে মোড়ানো ভাঙ্গা ঘরে সালমার পরিবারের বসবাস

পাইকগাছায় ১৫ বছর ধরে পলিথিনে মোড়ানো ভাঙ্গা ঘরে সালমার পরিবারের বসবাস


ইমদাদুল হক,পাইকগাছা খুলনা।।

পাইকগাছায় উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দুরে গড়ইখালী ইউনিয়ন। এ ইউনিয়নে গড়ইখালী গ্রামে অসুস্থ স্বামী মহব্বত(৪০) ও দু সন্তানকে নিয়ে ১৫ বছর ১ শতক জমির উপর পলিথিন মোড়ানো ঘরে বসবাস করে সালমা। আসুস্থ স্বামী ভ্যান চালিয়ে যা পায় তাই দিয়েই চলে তার পরিবার। যেদিন ভ্যান চালাতে না পারে সে দিন খাওয়া হয়না তাদের। একদিকে খাবারের চিন্তা অন্যদিকে ছেলে- মেয়েদের লেখাপড়ার খরচ যোগাতে পারছেনা তারা। অসুস্থ স্বামী সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন সালমা। মহব্বতের পিতা তাজ উদ্দীন মোল্যার জমি রয়েছে মাত্র ৪ শতক। তাও আবার ৩ ভাই। পিতার অংশে সোয়া এক শতক জমির উপর কোনমতে ভাঙ্গা চুরা টিনের নিচে পলিথিন মুড়িয়ে বসবাস করছে সালমার পরিবার। গতকাল সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, চারপাশে পুরাতন গোলপাতার বেড়া। একপাশে পলিথিন দিয়ে মোড়ানো, উপরেও ভাঙ্গাচোরা টিনের নিচে পলিথিন এবং পুরাতন কাপড় দিয়ে ছাউনি। কাপড়ের বেড়ার একাধিক জায়গা ছিদ্র। যা সচোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। কথা হয় সালমার সাথে। তিনি বলেন, এই জায়গায় প্রায় ১৫ বছর ধরে আছি। খুব কষ্টেই জীবন চলে। একটা ছেলে ও একটা মেয়ে। ছেলে ইমরান হোসেন (১৪) ও মেয়ে রত্না(১২) পড়াশুনা করে। স্বামী অসুস্থ ভ্যান চালায়। যা কামাই করে তা দিয়ে দিন চলে না। নেই কোন সরকারী অনুদানের কার্ড। ভোট আসলে জনপ্রতিনিধি আসে পরে আর তাদের দেখা মেলে না। রোকিয়া আরও বলেন, ঈদে সবাই চাল পেয়েছে আমাকে দেইনি। সালমা আরো জানান, আমাদের ওয়ার্ডে মেম্বর কিছুটা আমাদের দেখছে, আমরা যখন খেতে না পারি তখন সে কিছু টাকা দিয়ে সাহায্য করে। আমি টাকা পয়সা কিছুই চাইনা। আমি একটু মাথা গোঁজার ঠাঁই চাই। শুনেছি মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুর্নবাসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমি ও ঘর উপহার দিচ্ছেন। ইতোমধ্যে পাইকগাছা উপজেলা ইউএনও স্যারের মাধ্যমে বহু মানুষ জমি ও ঘর পেয়েছে, তারা সেখানে বসবাস করছে, তারা ঠিকই খুঁজে পেয়েছে তাদের আপন ঠিকানা। আমি ইউএনও স্যারের নিকট আবেদন জানাচ্ছি যাতে আমি প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘর পাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com