সোহানুল হক পারভেজ (রাজশাহী) :
তানোর উপজেলার তানোর পৌরসভার আয়োজনে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপনের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে তানোর পৌরসভা হলরুমে এই প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভার সভাপতি তানোর পৌরসভার মেয়র ও তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি ইমরুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, তানোর পৌরসভার প্রকৌশলী জাহাঙ্গীর আলম,প্যানেল মেয়র আরব আলী,উচ্চমান সহকারী আঃসবুর। এ সময় উপস্থিত ছিলেন ছিলেন তানোর পৌরসভার কাউন্সিলর তাসির উদ্দিন,রোকনুজ্জামান জনি,মোস্তাফিজুর রহমান বাবু,মুনজুর রহমান,হাবিবুর রহমান,লিয়াকত আলী, সংরক্ষিত নারী কাউন্সিলর মোমেনা আহমেদ,আংগুরি বেগম,জুলেখা বেগম,প্রমুখ।
Leave a Reply