মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্রগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাইজপট্টি মনু হাজীর বাড়ি দিদারুল আলম এর বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ ঘর পরিদর্শন করছেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহেদুল আলম ও ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং এডভোকেট মোহাম্মদ শামীম।
ইউএনও ইউপি চেয়ারম্যানকে নিয়ে ওই বসত-ভিটা দেখতে যান, তাদের শান্তনা দেন। এসময় ক্ষতিগ্রস্থদের ত্রাণ সামগ্রী সহায়তা তুলে দেন ইউএনও।
উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম বলেন- ‘পুড়ে যাওয়া ঘর নির্মাণে প্রয়োজনীয় টিন এবং উপজেলা প্রশাসনের পক্ষে নগদ সহায়তাও প্রদানের উদ্যোগ নেয়া হচ্ছে।’
হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম, ওয়ার্ড মেম্বার শাহাজাহান মোর্শেদ। আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলে এবং ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা এই সহায়তার জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।
Leave a Reply