শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জামালপুরে পাটের বাম্পার ফলন।। দামও ভালো

জামালপুরে পাটের বাম্পার ফলন।। দামও ভালো

এম শাহীন আল আমীন, জামালপুর :

জামালপুরে পাটের বাম্পার ফলন ও বাজারে দাম ভালো থাকায় কৃষক পরিবারে খুশির আমেজ বিরাজ করছে। আবহাওয়া অনুকূল ও বন্যা পানি না হওয়ায় পাটের গুনগত মানও ভালো হয়েছে। তবে পানি সঙ্কটের কারনে অনেক পাট চাষি পাট কেটে জাগ দিতে পারছেনা অনেক কৃষক।

জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ নিতাই চন্দ্র বণিক জানান, অনুকুল পরিবেশ আর বীজের সহজ লভ্যতার কারণে চলতি মওসুমে জামালপুরে ৩০ হাজার ৩৫০ হেক্টর জমিতে দেশি, তোশা, কেনাফ ও মেস্তা জাতের পাটের চাষ হয়েছে। পাটের বাম্পার ফলন হওয়ায় এবার চাষিরা বেশ লাভবান হবে। বাজারে পাটের মান ভেদে বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। বাজারে ভালো দাম পাওয়ায় খুশি পাট চাষিরা।

পাট চাষি আবুল কাশেম জানান, সোয়া ২ বিঘা জমিতে পাট চাষ করতে তার খরচ হয়েছে ১৫ হাজার টাকা। ওই জমিতে ১৮ মণ পাট হয়েছে। প্রতি মণ ২ হাজার ৯০০ টাকা দরে বিক্রি করছে। এতে তার খরচ বাদে ৩৭ হাজার ২০০ টাকা লাভ হয়েছে। পাট বিক্রি করে খুব খুশি তিনি।
পাট ব্যবসায়ী জানান, পাটের বাজার বেশি হওয়ায় কৃষক লাভবান। তবে ব্যবসায়ীদের পাট মিল কারখানায় বিক্রি করতে সমস্যা হচ্ছে। অনেক পাটের মিল বন্ধ রয়েছে। মিল কারখানা খুললে সমস্যা কেটে যাবে। এ অঞ্চলের পাট ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনাসহ দেশে বিভিন্ন মিল কারখানায় বিক্রি হয়ে থাকে।
ঝালুরচর বাজারের ইজারাদার উজ্জল মিয়া জানান, পাটের হাটে ক্রেতা বিক্রেতা ভালই আসে। এ অঞ্চলের পাটের মান ভাল হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ পাট কিনতে আসে। প্রতি হাটে প্রায় ১ কোটি টাকার পাট কেনা-বেচা হয়ে থাকে। পাটের হাটে জায়গার সঙ্কটের কারণে পাট কেনা-বেচায় সাময়িক সমস্যা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com