শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভূরুঙ্গামারীতে সোনালী আঁশের দামে কৃষকের মুখে হাসির ঝিলিক

ভূরুঙ্গামারীতে সোনালী আঁশের দামে কৃষকের মুখে হাসির ঝিলিক


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ


আবহাওয়া অনুকূলে থাকায় ও গত বছরের মত বন্যা না হওয়ায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাটের বাম্পার ফলন হয়েছে। পর্যাপ্ত বৃষ্টির পানির অভাবে পাট পঁচাতে কিছুটা সমস‍্যার সম্মুখীন হলেও বাজারে সোনালি আঁশের দাম বেশি থাকায় পাট চাষীদের মুখে হাসির ঝিলিক ফুটে উঠেছে।
কম সময়ে,স্বল্প খরচে, অধিক লাভের আশায়
পাট চাষের দিকে ঝুঁকছে উপজেলার অধিকাংশ কৃষক।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, উপজেলার ১০টি ইউনিয়নে চলতি মৌসুমে দেশীয়, তোষা জাত ও অন্যান্য জাতের মোট ২ হাজার ৫৮৭ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পাট কাটা, পিল দেওয়া, জাগ দেওয়া, ধোয়া ও সোনালী আঁশ শুকাতে দারুণ ব্যস্ত সময় পার করছেন চাষিরা। মাঠে যেমন কৃষক ব্যস্ত তেমনি বাড়িতে মহিলারাও পাট খড়ি শুকাতে ব‍্যস্ত। নিজেদের পাশাপাশি অনেকেই পাট কাঠির বিনিময়ে অন‍্যের পাট ছাড়িয়ে দিচ্ছেন।
চাষিদের সাথে কথা বলে জানা যায়, প্রতি বিঘা জমিতে পাট চাষে সব মিলে খরচ হয় ৪ থেকে ৫ হাজার টাকা। ফলন ভালো হলে বিঘা প্রতি প্রায় ১০ মণ পাট পাওয়া যায়।
১০ আগস্ট ( মঙ্গলবার ) সকালে ভূরুঙ্গামারী হাট ও সোনাহাট ব্রীজ পাড় বাজারে গিয়ে দেখা যায় প্রকার ভেদে প্রতিমণ পাট ২ হাজার ৮০০ টাকা হতে ৩ হাজার ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাটের ফলন ও ভালো দাম পেয়ে চাষিদের মুখে ফুটে উঠেছে স্বপ্ন পূরণের হাসি।
উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, বিভিন্ন কৃষি ভর্তুকী ও সরকারি
প্রণোদনা কৃষকদের মাঝে পৌঁছে দেওয়ায় তারা পাট চাষে আরও বেশি উদ্ভুদ্ব হয়েছে। কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ, প্রশিক্ষণ ও মাঠ পর্যায়ে দেখাশোনা করায় পাটের বাম্পার ফলন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com